Idris Shah

ইদ্রিস শাহ

ইদ্রিস শাহ। পিতৃপ্রদত্ত নাম সৈয়দ ইদ্রিস আল-হিশামি। ১৯২৪ সালে ভারতের অভিজাত এক আফগান পরিবারে জন্ম। বেড়ে ওঠা ইংল্যান্ডে। প্রথম লেখালিখির শুরু জাদু ও ডাকিনিবিদ্যা নিয়ে। ১৯৬০ সালে স্থাপন করেন অক্টাগন প্রেস, যা তাঁর নিজের বইয়ের পাশাপাশি সুফিবাদ নিয়ে বিভিন্ন বই প্রকাশ করত। তাঁর শ্রেষ্ঠ গ্রন্থ 'দ্য সুফিজ', প্রকাশনা ১৯৬৪ সালে। প্রকাশের পরপরই দারুণ জনপ্রিয় হয় বইটি। ১৯৬৯ সালে তাঁর দুটো বই বিবিসি কর্তৃক 'আউটস্ট্যান্ডিং বুক অব দ্য ইয়ার' পুরস্কারে ভূষিত হয়। ১৯৭৩ সালে ইউনেস্কো প্রবর্তিত বিশ্ব পুস্তক বর্ষে ছয়টি প্রথম পুরস্কার পায় তাঁর লেখা বই। 'দ্য সুফিজ' ছাড়াও তাঁর ইদ্রিস শাহর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে 'দ্য ওয়ে অব দ্য সুফি', 'দ্য রিফ্লেকেশানস', 'টেলস্ অব দ্য দারিভশেজ', 'দ্য কমান্ডিং সেলফ' ইত্যাদি। ইদ্রিস শাহ ১৯৯৬ সালে মৃত্যুবরণ করেন।


লেখকের বইসমূহ

জ্ঞানকোষ প্রকাশনী, gyankosh prokashoni

যোগাযোগ

Shop Address
15/B Mirpur Road, Dhaka-1205

Office Address
38/2-K, 2nd Floor, Banglabazar 1100

+8801705-067092

Join Us

২০২৬ © জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।