Humayun Kabir Himu

হুমায়ুন কবীর হিমু

হুমায়ুন কবীর হিমু জন্ম ৯ই নভেম্বর, ১৯৭৫ সালে পুরান ঢাকার হাজারীবাগের গণকটুলিতে। তাঁর গ্রামের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়। বর্তমানে ঢাকার মিরপুরের পশ্চিম মনিপুরের বাসিন্দা। ঢাকা কলেজ থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন গ্রুপে কর্মরত। লেখালেখির শুরু সেই কলেজ জীবন থেকে। কলেজে পড়াশোনা অবস্থায় স্থানীয় পত্রিকায় লেখালেখি করতেন। সেই সময়েই তিনি একটি উপন্যাস লিখেছিলেন। উপন্যাসটির নাম "চন্দনের খোলা ডায়রী"। উপন্যাসটি তখন বেশ প্রশংসিত হয়েছিল। তা ছাড়া তখন তিনি বেশ কয়েকটি ছোটোগল্পও লিখেছিলেন। যা বন্ধুমহলে বেশ প্রশংসা পেয়েছে। গত ৯টি অমর একুশে গ্রন্থমেলায় তার ৯টি উপন্যাস প্রকাশ হয়েছে। উপন্যাসগুলো হচ্ছে-ভালোবাসায় লোডশেডিং (২০১৬), ভালোবাসায় বজ্রপাত (২০১৭), একজন মতি মাস্টার (২০১৮), ভালোবাসায় নিম্নচাপ (২০১৯), কবি (২০২০), বসন্ত বিলাস (২০২১), সমুদ্র স্নান (২০২২); পারিজাত প্রকাশনী। রাত্রির সাতকাহন (২০১৯), বর্ণ প্রকাশ লিমিটেড। হিমুর ছায়া (২০২৩), জ্ঞানকোষ প্রকাশনী। তাঁর লেখা বিগত ৯টি উপন্যাসই বইমেলায় পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। তাঁর লেখার সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে, তিনি অত্যন্ত সহজ-সরল ভাষায় মধ্যবিত্ত পরিবারের জীবনের দুঃখ, কষ্ট, হাসি, আনন্দগুলো তুলে ধরতে পারেন। তাঁর লেখা পড়লে মনে হয়, কাছের মানুষের কাছ থেকে নিজের মনের কথাগুলোই শুনছি। খুব অল্প সময়েই তিনি তাঁর লেখার মাধ্যমে পাঠকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছেন। "তুই থেকে তুমি" লেখকের দশম উপন্যাস। এই উপন্যাসটিও পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলবে বলে লেখকের দৃঢ় বিশ্বাস।

লেখকের বইসমূহ

জ্ঞানকোষ প্রকাশনী, gyankosh prokashoni

যোগাযোগ

Shop Address
15/B Mirpur Road, Dhaka-1205

Office Address
38/2-K, 2nd Floor, Banglabazar 1100

+8801705-067092

Join Us

২০২৬ © জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।