হান্স ম্যাগনাস এনজেনসবার্গার জার্মানির বিখ্যাত লেখক, কবি ও সম্পাদক ছিলেন। তিনি ছোটো-বড়ো সবার জন্যই দারুণ সব বই লিখেছেন। তবে তিনি পেশায় কোনো গণিতবিদ ছিলেন না। অঙ্কের প্রতি সাধারণ মানুষের, বিশেষ করে ছোটোদের যে অকারণে ভয় কাজ করে, সেটা দূর করতেই তিনি ১৯৯৭ সালে 'দ্য নাম্বার ডেভিল' বইটি লেখেন। বস্তু এতটাই জনপ্রিয় হয় যে, বিশ্বের প্রায় ৩৪টি ভাষায় এটি অনুবাদ করা হয়েছে। হান্স মনে করতেন, অঙ্ক কোনো ভয়ের বিষয় নয়, বরং এটি জাদুর এক বিশাল জগৎ। তাঁর লেখায় কঠিন বিষয়গুলোও খুব সহজ ও মজার গল্পের মতো ফুটে ওঠে। নিজের কাজের স্বীকৃতি হিসেবে তিনি জার্মানির বহু সম্মানজনক পুরস্কারসহ বিশ্বের অনেক পুরস্কার অর্জন করেছেন।
Shop Address
15/B Mirpur Road, Dhaka-1205
Office Address
38/2-K, 2nd Floor, Banglabazar 1100
+8801705-067092
২০২৬ © জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now