রংপুর জেলার বদরগঞ্জে জন্ম হলেও বেড়ে ওঠা ঢাকাতেই। শৈশব থেকেই বইয়ের প্রতি ছিল গভীর অনুরাগ, আর লেখালেখির প্রতি এক অদম্য টান। স্কুলজীবনে তার লেখা প্রকাশিত হয় ম্যাগাজিনে, যা তাকে উৎসাহিত করেছে আরও বেশি লিখতে।
ক্রমে অনলাইন প্ল্যাটফর্মগুলো হয়ে ওঠে তার লেখালেখির নতুন ক্ষেত্র। সেখানে তিনি নানা বিষয় নিয়ে লিখেছেন এবং পাঠকমহলে সমাদৃত হয়েছেন।
বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন ।লেখালেখি তার কাছে শুধু শখ নয়, বরং আল্লাহর নৈকট্য লাভের এক মাধ্যম। তিনি বিশ্বাস করেন—প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়, তবে সেটাও ইবাদত হয়ে যায়। তাই কলম হাতে নিলে তার অন্তর ভরে ওঠে এক বিশেষ অনুভূতিতে—নিজে শেখা, আল্লাহকে আরও ভালোভাবে জানা এবং সেই জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেয়া।
Shop Address
15/B Mirpur Road, Dhaka-1205
Office Address
38/2-K, 2nd Floor, Banglabazar 1100
+8801705-067092
২০২৬ © জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now