সুফি কারা? সুফিবাদ আসলে কী? সুফিত্ব অর্জনের সঠিক পথ কোনটি? এমন সব নিগূঢ় প্রশ্নকে সামনে রেখে ১৯৬৪ সালে প্রকাশিত হয় ইদ্রিস শাহ্ যুগান্তকারী গ্রন্থ 'দ্য সুফিজ'। প্রকাশের পরই পশ্চিমে ব্যাপক সাড়া ফেলে বইটি।
কারা সুফি? অভিধানে যদিও সুফিদের ইসলামের অতীন্দ্রিয় ধারার অনুশীলনকারী বলে আখ্যায়িত করা হয়েছে, সুফিবাদের প্রকৃতি আসলে আরও ব্যাপক ও গভীর। সুফিদের এক বৃহদাংশের মতে, এটি একটি প্রাচীন সম্প্রদায়, যাঁরা উদার মানবিকতা ও মানবীয় উন্নয়নের শিক্ষা দেন। কবি, বিজ্ঞানী, রাজনীতিবিদ থেকে শুরু করে যেকোনো শ্রেণি-পেশার মানুষ সুফি হতে পারেন। হয়েছেনও। পশ্চিমে সুফিবাদ নিয়ে প্রচুর চর্চা হলেও এ বিষয়ে প্রকৃত তথ্যসমৃদ্ধ বইয়ের অভাব ছিল। ইদ্রিস শাহ্ বইটি সুফিবাদ বিষয়ে পশ্চিমাদের মনের খোরাক জোগাতে সমর্থ হয়। সুফিবাদ বিষয়ে এটিকে সবচেয়ে নির্ভরযোগ্য ও প্রামাণ্য গ্রন্থ বলেও অভিহিত করেছেন অনেকে।
Shop Address
15/B Mirpur Road, Dhaka-1205
Office Address
38/2-K, 2nd Floor, Banglabazar 1100
+8801705-067092
২০২৬ © জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now