Nishorgo Nishorgo

নিসর্গ

লেখক: ফাইজাহ তাসনিম লিউনি
বিষয়: উপন্যাস
বাঁধাই: হার্ডকভার
0 Rating | 0 Reviews

৳ 210 ৳ 157

সারাংশ

সাল-‘২২২০’।
নীলাভ ঝলমলে আকাশে উড়ে চলেছে অজস্র দৃষ্টিনন্দন উড়ন্তযান। সোলার প্যানেল যুক্ত রাস্তা; তার পাশে সারি সারি গাছ। রাস্তার ওপর চলছে অসংখ্য আধুনিক যানবাহন। সকল যানবাহনে করে মানুষ ব্যস্তভঙ্গিতে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করছে।
সুফলা সবুজ একটি মাঠ। মাঠের ঘাসগুলো ছোট ছোট করে ছাঁটা।
ঘাসগুলোর ওপর শিশির জমে আছে। দূর থেকে দেখতে বড়ই সুন্দর লাগে।
মাঠের মাঝে একটি দৃষ্টিনন্দিত স্কুল। স্কুলটির চারপাশে সারি সারি গাছ।
স্কুলটিকে ডিজাইনও করা হয়েছে অনেকটা গাছের আদলে। বোঝাই যাচ্ছে স্কুলটি শহরে অত্যন্ত দৃষ্টিনন্দিত এবং যথেষ্ট সুখ্যাতিও রয়েছে। আজ সকাল থেকেই স্কুলটির সকলে ব্যস্ত সময় পার করছে। আজ একটি বিশেষ দিন। প্রতি দু’বছর পরপর এ দিনটি আসে এবং সবাই এই দিনটির জন্য অপেক্ষার প্রহর গোনে।
এখন সকাল নয়টা। স্কুলটির চারদিক থেকে উড়ন্ত স্কুল ট্রেনগুলো একে একে স্কুলটির ছাদে এসে থামছে। কেউ কেউ লাফিয়ে লাফিয়ে ট্রেন থেকে নামছে, আবার কেউ কেউ ঘুম জড়ানো চোখে লম্বা লম্বা হাই তুলতে তুলতে নামছে। সবাই মোটামুটি হইহই রইরই করতে করতে স্কুলের ভেতর প্রবেশ করতে থাকলো।

রিলেটেড বইসমূহ

জ্ঞানকোষ প্রকাশনী, gyankosh prokashoni

যোগাযোগ

Shop Address
15/B Mirpur Road, Dhaka-1205

Office Address
38/2-K, 2nd Floor, Banglabazar 1100

+8801705-067092

Join Us

২০২৬ © জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।