Grafitira jege roy Grafitira jege roy

গ্রাফিতিরা জেগে রয়

লেখক: শাহরিয়ার জাওয়াদ
বিষয়: সায়েন্স ফিকশন
বাঁধাই: হার্ডকভার
0 Rating | 0 Reviews

৳ 300 ৳ 225

সারাংশ

আমি এখন কোথায়?
আমার চারপাশটা অন্ধকার। কালো। ঠিক অন্ধকার না। তাহলে? স্বচ্ছ কাচের মতো কিছুর ওপর আমি শুয়ে আছি। আমার শরীরে ঠাণ্ডা বা গরমের কোন অনুভূতি হচ্ছে না। কোথাও এক চিলতে আলো আমি দেখতে পাচ্ছি না। কিন্তু, আমাকে আমি দেখতে পাচ্ছি। আমার হাত পা, আমার পরনে একটা বাদামি টিশার্ট, গাভার্ডিনের প্যান্ট। আমার শরীরের কোথাও আঘাতের কোন চিহ্ন নেই। আমার শরীরে কোন ব্যথা নেই। কোন রক্তপাত নেই। আমার ভালো খারাপ কিচ্ছু লাগছে না। আমার ভেতর কোন তাড়া নেই। আবার কোন আলস্যও নেই।
আমি এখন শূন্য মানুষ। অসীম মহাকাশের মতো আমি শূন্য। আমি কয়েক পা সামনে এগিয়ে গেলাম। চিৎকার করে বললাম, কে?
মানুষটা উত্তর দিলো, আমি।
আপনার নাম কী?
কাছে এসে বোসো পাশে। দু’জন একটু গল্প করি। সব বলছি তখন।
আমি লোকটার পাশে গিয়ে দাঁড়ালাম। আমি আবার ভীত কণ্ঠে জিজ্ঞেস করলাম, কে আপনি? লোকটা আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। তাকে দেখে আমি তড়িতাহতের মতো ছিটকে পড়ে গেলাম।

রিলেটেড বইসমূহ

জ্ঞানকোষ প্রকাশনী, gyankosh prokashoni

যোগাযোগ

Shop Address
15/B Mirpur Road, Dhaka-1205

Office Address
38/2-K, 2nd Floor, Banglabazar 1100

+8801705-067092

Join Us

২০২৬ © জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।